এর নাম বেঁচে থাকা
- বেঞ্জিন বেঞ্জয়েট

এর নাম বেঁচে থাকা
কর্মেতে হাড়ের জোড়া খুলে যেতে চায় ,
মর্মেতে বুকের পাটা দুর্বল হয়ে যায় ;
ধর্মেতে থাকে মন উদাসীন ,
চর্মেতে বেসুরের বীণ ;
ঘর্মেতে মুছে যায় ভাগ্যের আঁকা...
এর নাম বেঁচে থাকা ।


সকাল অবধি সাঁঝ শুধুই কর্মে লড়া ,
কপাল হতে যায়নি কভু বিষণ্ণ-খরা ;
আকাল থেকেছে সদা জীবনগামী,
অকাল আসে সদা'ই নামি;
ভূ-কাল লাগে মোর পুরোই ফাঁকা...
এর নাম বেঁচে থাকা ।

প্রাণের বিনে পাই নাই প্রাণের সাড়া,
দানের বিনে হয়েছি আমি সর্বহারা ;
সানের মানে হয় নাই জানা ,
মানের উপর পড়েছে হানা ;
ধ্যানের বেদী রয়েছে যে বাঁকা...
এর নাম বেঁচে থাকা ।

আজ মানবের মাঝে মানবী দিশেহারা ,
বাজ পড়ে সব মানবী গেছে মারা ;
কাজ করে না কারো কোন গুঁতোয় ,
তাজ পড়েছে স্বার্থপরের সুতোয় ;
মাঝ পথে মোর বন্ধ জীবন চাকা...
এর নাম বেঁচে থাকা ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026