প্রণয় মাতম শকুনে টানে
- বেঞ্জিন বেঞ্জয়েট
................. ঘনে আসে নিরানন্দ
.................. মিলে না জীবন ছন্দ
কেটে যায় তাহা বারেবার ,
..................স্বার্থের টানে দূরে ঠেলে
.................. সুখ-প্রদীপ রাখে জ্বেলে
অশ্রু-বানে প্লাবিত আমার দ্বার ।
..................ছিঁড়ে যায় প্রণয় বাঁধন
.................. রহি না কারো আপন
প্রণয় যেন ভবের সওদা-পণ্য,
...............কড়ির বিনে হয় তা খরিদ
............ খরিদ শেষে ভোজন ত্বরিত
প্রণয় নামে থাকে না তা গণ্য ।
............... স্ব'কে নিয়ে ব্যস্ত সবে
............... শ্ব'কে বানায় বন্ধু ভবে
শখে শখে চালায় জীবন ,
............... ভেসে যায় স্ফূর্তির বায়ে
............... স্বজন ঠেলে পায়ে পায়ে
ভাল'ই লাগে তাদের ভূবন ।
............... মানবতার আজি দ্বার বন্ধ
............... ধর্মে ধর্মে লাগে যে দ্বন্দ্ব
রক্তে রক্তে লেগেছে বিরোধ ,
............... সততার বাণী পৌঁছেনা কানে
............... প্রণয় মাতম শকুনে টানে
কেহ নেই করতে প্রতিরোধ ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।