বয়ান
- বেঞ্জিন বেঞ্জয়েট
আসিছে হুযুর ষোল আনা তার মজুর
কোরআন রহিছে সাথে ,
পড়নে জুব্বা টুপি লাগে যেন দ্বীন কুপী
খিলি খিলি পান তার হাতে ।
গায়ে আতর মাখা চাহনিতে নূর আঁকা
দেমাগ'টা অন্তর জুড়ে ,
এমন ভাব'টা লয় দেখে তারে মনে হয়
আমরা যেন এসেছি উড়ে ।
সে যেন একা মানুষ আমরা সব ফানুশ
তাকায় সে আড় চোখে ,
ছোট বক্তার বাণী শুনে মরছে সে খুনে
বিড়বিড় করি কি যেন বকে ।
লয়ে শেষে খতিয়ান করিল শুরু বয়ান
পাগল করা সুরেতে বলে ,
শোন হে নারীকুল করিও'না কভু ভুল
স্বর্গ যে স্বামীর পদতলে ।
খয়রাত দান ইসলামে শ্রেষ্ঠ কোরবান
হৃদয়'টা মোড়াও মোমে ,
যার যত বড় দান আল্লাহ মেহেরবান
পুণ্যি দিবে লোমে লোমে ।
লক্ষ্য তার মন ভুলানো তায় এ বুলানো
হাতিয়ে নিয়ে উড়াবে পাল ,
আপন স্বার্থ হাছিলে যেথা সেথা আসিলে
হাদিস সে করেছে জাল ।
এভাবেই তারা দ্বীন'কে করেছে সর্বহারা
নিভে দিয়েছে দ্বীন-বাতি ,
নুয়ে পড়েছে ইসলাম অপমানিত কালাম
কাটে'না মুসলিমের রাতি ।
সবাই বহে দায় ভার লজ্জা'টা সম'পাহাড়
নাস্তিকে করে রাজ্য দখল ,
পাতি সবে দিশেহারা বুকেতে পায়ের পাড়া
রুদ্ধশ্বাসে আমরা সকল ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।