বগার আশে
- বেঞ্জিন বেঞ্জয়েট

একদিন এক বগার আশে সন্ধ্যা অবধি ,
এক ধ্যানেতে মগ্ন ছিলুম পাই তারে যদি ।
বড়শিতে এক পুঁটিমাছ গাঁথি অল্পতম জলে ,
কৃত্রিম ঝোপে কটের সুতোয় পেতেছিনু কৌশলে ।


ঘন্টার পর ঘন্টা যায়, বসি বগার আশে ,
খায় না মাছ ঘুরছে তবু ফাঁদের আশেপাশে ।
মানে না মন খাবে'না সে মাছ সময় যায় বয়ে,
পাইনি টের কখন জানি আঁধার নামিছে সন্ধ্যা হয়ে ।

আবীরের সনে তাল মিলিয়ে দিলো সে উড়াল,
আফসোসে যেন বক্ষ ফাটে মস্তকে পড়ল কুড়াল ।
হায়! স্মরণে আসে ছাগল ভেড়া এনেছিনু আমি মাঠে ,
কোথা গিয়েছে খুঁজি'বা কোথায় কোন পানে কোন ঘাটে ।

খুঁজে ফিরে চলি পাইনা কোথাও ছাগল ভেড়া ,
অবশেষে আমার শুন্য হাতে হল যে বাড়ি ফেরা ।
বাড়ি এসে হেরি ছাগল কাঁদে বাচ্চার তরে অশ্রুতে মেখে ,
মায়ে দিলো গালি ভাই দিলো পিটা আমার শুন্য হাত দেখে ।

গোধূলি বেলায় শিয়ালে করেছে যে সাবাড়,
বুকের ধন অকালে গেলে কাঁদে যে মন বারংবার ।
তায় যে সবে ছাগলের ন্যায় কেঁদে কেঁদে ফেটে মরে ,
আপনার সৃজন আপনার ভালো নহে তাহা অন্যের তরে ।

ডিজিটালে আসি এমনই হেরি নিত্যদিন আমি ,
কবিতা লিখি বসে থাকে তারা সাত প্রহর দিবাযামী ।
কবিতাকে তারা ফাঁদ বানায়ে বসে রয় দূরে বগার আশে,
পাঠক-বগা দিলে অনেক লাইক মনে মনে তারা খুব হাসে ।

লাইক কমেন্টের যদি দেখে তারা আকাল ,
বসে থাকে তারা সারাটা দিন সন্ধ্যা অবধি সকাল ।
আপনার সৃষ্টি কত মমতার তাহা শুধু জানে সে নিজে ,
লাইক কমেন্টের আকাল হেরিলে অশ্রুতে আঁখি তার ভিজে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026