ছাগী'র বিপদ
- বেঞ্জিন বেঞ্জয়েট

আঁখি মেলে দেখে যাই শিয়ালের শিকার ,
মেদিনীতে নাই যেন কেহই দেখার ।
মেদিনী পূর্ণ আজ শ্বাপদে শ্বাপদে ,
ছাগীরা আছে শুধু আপদে বিপদে ।


আঁধার নামিছে ধরায় হুতোমের ডাকে
শিয়ালেরা ভোগাশাতে ওঁতে লুকে থাকে ।
উদরের জ্বালাতনে ছাগীর ছুটোছুটি ,
শিয়াল দেখে তার গর্দানে পড়ে লুটি ।

ঝিঁঝিঁপোকা কেঁদে যায় ছাগীর আর্তনাদে ,
ছাগী যে পড়েছে হায় শিয়ালের ফাঁদে ।
প্রকৃতি অসহায়ে নীরবতা করে পালন ,
ঝোপঝাড় কালে কালে করেছে লালন ।

লজ্জাতে চাঁদ'টা সম্বরে হয় আড়াল ,
পাহাড়'টা বাধা হয়ে পাষাণে গড়ে দেয়াল ।
তবু সে শিয়াল'টা বাধা নাহি মানে ,
নখের আঁচড় দিয়ে ছাগীরেই টানে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026