ভাসমান পিপীলিকা
- বেঞ্জিন বেঞ্জয়েট
যে পত্র ভেসে যায়
তার তরে কার কি এসে যায় ?
হোক সে চন্দ্রমল্লিকার ... ,
যে দিকের সে পায় বায়
সেদিকে সে ভেসে ভেসে যায়
জীবন তার কলিকা'র ।
জলের পরে জীবন তার
তবু সে জ্বলে পুড়ে হয় ছারখার
ঠিকানার খোঁজে ...,
তার সে প্রাণের চাওয়া
কিছুতেই হয়না তার পাওয়া
সে বেদনা কয়জনে বোঝে ?
ভাসমান পিপীলিকা
জীবন তার বেদনার দীপ শিখা ,
খুঁজে ফিরে আশ্রম ভাসমান...,
যে পত্র আপনি দিকভ্রমা
চলিছে যেথা তার পথ-পরিক্রমা
সেথা সে পিপীলিকার ভগবান ।
পিপীলিকার মিলিলো স্থান যবে
বড় বিচিত্র হয়ে গেলো তার ভবে
খায় সে হাওয়া ঠ্যাঙ মেলে...,
বেরঙের হাওয়াতে সে হয় খুশী
পত্রের ক্লোরোফিল সে খায় চুষি
কাটায় জীবন সে হেসে খেলে ।
বুকে বুক মিশে তবু
জীবন জানেনি জীবনের কথা কভু
এমনই চলিছে ধরা ...,
এক জীবন হয়ে গেলে গত
আরেকজন যে হবে ক্ষত বিক্ষত
সময়ে হয়না তার বিশ্লেষণ করা ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।