নড়ে পদ-ভূমা
- বেঞ্জিন বেঞ্জয়েট
যে ফুল ফুটার কথা ছিল সে ফুল ফুটেনি ,
বেদীর দেবীর পায়ে তাই কোন ফুল লুটেনি ।
বেদী আজ ফুল ছাড়া, নেই কোন পূজারী ,
সবাই আজ দম ফেলে স্বার্থের গুজারি ।
যেকালে অলি আসার কথা সে তো আসেনি ,
কার্তিকের আকালে সে আর ভালো বাসেনি ।
স্বার্থপরের ধ'কলে দুয়ারে লাগায়েছে খিল ,
দেখেছি সবাইকে... তারা বসন্তের কোকিল ।
চার যুগে দেখেছি হাজার ফুলের পতন ,
শ্মশানে উড়েছে শুধু লাল সবুজের কেতন ।
কালে কালে দেখেছি শুধু লক্ষ বনস্পতি ,
সকালে আসি তারা বিকালে ঘুরায়েছে মতি ।
ফার্নজড়া মায়ের বুক হাজারো ঢেঁকিশাকে ,
জীর্ণতার কাটা ঘা শুধুই লবণাক্ত রাখে ।
কালে কালে ডাকিছে শুধু গিরগিটির ছা ,
অকালে মরিছে জননী হয়নি তার বাঁচা ।
মম তার বিকালের অভাগা এক সুত ,
সাজিতে পারি কি বলো মৌ'বাসের দূত ?
চৌপাশের প্রতিকূল যে বিক্ষত করে...,
কখন যে ঝরে যাই... পদ-ভূমা নড়ে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।