ভালো নাই হিমালয়
- বেঞ্জিন বেঞ্জয়েট

ভালো নাই হিমালয় ...
সেদিন প্রভাতে দেখা হল তার সাথে ,
কথা হল মোদের দু'জনে ...,
আমারে দেখি অশ্রুতে ভাসাল আঁখি
বেদনায় ভাসিল সে কূজনে ।
কী তার রোনাজারি !
দেখিলো না নরনারী
হৃদয়ের ফাটল তার দিলো পরিচয়,
ভালো নাই হিমালয় ।


আজকাল মূষিকা বুকে জ্বালায় অগ্নিশিখা
চামচিকা মারে তারে লাথি...,
হাজার সর্প আসি করে তারে সর্বনাশী
ঘুমোতে পারে না সে রাতি ।
খুবলে খায় নিযুত শ্বাপদ
রুদ্ধ করে তার চলার পথ
বুকে তার থাকে সদা ভয় ,
ভালো নাই হিমালয় ।

আজকাল দিবানিশি তুফান তারে দেয় পিষি
ভেঙ্গে রয় পাঁজরের কাঠি...,
শোণিতের শত ধারা করে তারে সর্বহারা
হৃদয়টা থাকে তার ফাটি ।
সাথে লয়ে চুরমার
দেয় সে হায়াৎ পার
বুকে তার জমে আছে অযুত সংশয় ,
ভালো নাই হিমালয় ।

ফিরিবার কালে চুম্বন দিলো মোর ভালে
অশ্রুতে ভাসিল চরণ...,
এতোটা অশ্রু-লহর দেখি নাই কোন প্রহর
অশ্রুতে ভাসিলো তোরণ ।
বুকে লয়ে হাহাকার
ছেড়েছিনু তার আধার
আজও বুকে বইছে তার বিধুরী প্রলয়
ভালো নাই হিমালয় ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026