সাথীর প্রতি
- বেঞ্জিন বেঞ্জয়েট

কয়েক'টা দিন যেতেই দেখি বছর ঘুরে যায় ,
তোমার আমার মিলন হলো মাঘের সন্ধ্যায় ।
প্রথম দেখা'ই কেড়ে নিলে আমার এই হৃদয় ,
ওমন সুন্দর হরিণীচোখ সবার কি আর হয় ?
টানা টানা আঁখিযুগল মেঘকালো সেই চুল ,
প্রথম দেখায় ফুটলো হৃদে প্রেমের রঙা ফুল ।
সাথী তোমার নামটা শুনে প্রাণ'টা পাগল প্রায় ,
বুকের মাঝে কেমন যেন বইলো হিমেল বায় ।
একটি দিনও সয় নাই সবুর কাজী দাদুরে এনে,
মাঘের হিমে বুকের মাঝে নিলুম তোমায় টেনে ।
সেই যে সুখ শুরু হলো ফুরোয় না আর কভু ,
দোজাহানেই এমন সুখী রাখেন যেন প্রভু ।
তোমায় পেয়ে ধন্য ভাবি জন্ম আমার ভবে ,
কাটে যেন জনম আমার, তোমার মধুর রবে ।
পরকালে চাই না হুরী চাই না সুখের স্বর্গ কিছু ,
তোমায় পেলে বুকটা যে আরশ'সম থাকবে উঁচু ।
যে জনমেই রহি না কেন তোমায় শুধু চাই ,
হাজার জনম পরেও যেন তোমায় আমি পাই ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026