আশার মন
- বেঞ্জিন বেঞ্জয়েট
যামিনীর যে লগনে নিগার আসি
সিক্ততায় ভরে দিলো মৌ'বন ,
সে লগনে আমি শিহরণে ভাসি
উদ্বেলিত আমার যৌবন ।
রুক্ষ চঞ্চলা মন আর্দ্রতার ভারে
ভুলে যায় আপনা গতি ,
আপনাকে ভুলি মনে রাখে তারে
বুঝি না মনের মতি ।
মন যে আমার প্রণয়ে ভাসে তার
সে যে আছে আভার ছলে ,
ঊষার প্রভাবে কাটিলে আঁধার
যাবে সে যে নির্দয়ে চলে ।
নিমেষেই প্রণয় হয়ে যাবে এতিম
ফিরে কি আর দেখিবে সে ?
ছিল সে মনের পূজারিণী প্রতিম
মহাশূন্যে সকল রহিবে ভেসে ।
তবু কেন জানি আশা পাতে মন
হারাবার করে না সে ভয় ,
মুছে ফেলে সব অসুর উচাটন
পাবে তার প্রণয়ের জয় ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।