স্বল্পতার বশে
- বেঞ্জিন বেঞ্জয়েট
করে যায় সবাই খুন-মাতন
নাই কারো স্থিরতায় মন
.................. হস্তে রহে ঢাল তরবারি ,
পাঞ্জরে সবার খঞ্জর বাঁধা
লেঞ্জরে ভণিতা গাঁদা গাঁদা
.....................পিঞ্জরে বাঁধা অন্ন হাঁড়ি ।
মন্থরে ঝাড়ে অশ্লীল মন্তর
প্রান্তরে রাখে আপন অন্তর
..................... খন্তিরে দেয় তীক্ষ্ণ ধার ,
সম্মুখে যাহা আসে তাহার
হুমড়ি মেরে করে যোগাড়
..................... জলদী ভরায় আধার তার ।
আসে যদি কেহ ভাগের আশে
অন্তর তাহার বিদ্বেষে ভাসে
..................... বদনে রাখে ভণিতার হাসি ,
বন্ধ দম প্রায় বিষাদ তর্জনে
অন্তর ফাটে মৌন গর্জনে
....................গলেতে বিঁধে অভিনয়-ফাঁসী ।
দীক্ষা যে স্বল্পতার বশীভূত
টানাপড়েন শিক্ষার সুতো
..................... মারে হুলা শ্বাপদ বেশে ,
নামিয়া আনিছে প্রভাতে সাঁঝ
আঁধারে ডুবায়েছে এই সমাজ
..................... নিম্নজাতি সাজিছে শেষে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।