গাছে ধরা চেতনা
- বেঞ্জিন বেঞ্জয়েট
কাকডাকা সকালে জাগিলেম অকালে
উঠোনেতে হইলেম খাঁড়া ,
ঝিরি ঝিরি বাতাসে ভাসে মেঘ আকাশে
বুকে দিলো শিহরণ নাড়া ।
ঢোল বাজে তাক'দুম মিশে যায় আঁখিঘুম
ঊষার আভার ছোবলে ,
চেতনার জোয়ার বয় কেটে যায় অসুর ভয়
প্রাণ'টা জোয়ারের কবলে ।
হাসি হাসি মুখখানা ছাড়িয়াছে নীদ দানা
ওঠে টান তীব্র চরণপাতে ,
হইলেম ঘর বাহির করিলেম মুক্তি যাহির
আশা ছিল মননের সাথে ।
একবুক আশা নিয়ে খুঁজে ফিরি প্রাণ দিয়ে
জাগরিত চেতনার পাছে ,
গিয়ে দেখি একি হায় সবাই যে কামড়ায়
চেতনা ধরে আছে গাছে ।
সবাই যেন নটরাজ সাজিছে সরফরাজ
সারাপের পিয়ালা হাতে ,
কামিক্ষার ভরণ পোষ মন রাখে সন্তোষ
মর্দন নারীদের সাথে ।
মন বলে সরি সরি আহা কি লাজে মরি
দারোয়ান সুযোগ সন্ধানী ,
টাঙায়ে ছামিয়ানা বিলি করে খানা দানা
সুযোগ'টা পেয়ে সে সাজে খানদানি ।
হায় ! কত শিয়াল শকুন ঝরায়ে স্বেদ-খুন
চায় যে শুধু স্বার্থ হাছিল ,
অবশেষে তেঁতুল বাবা দিলো এক যম থাবা
পথ সবার হয়ে গেল পিচ্ছিল ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।