ভাসি অতলে
- বেঞ্জিন বেঞ্জয়েট
মন রহে নাগালের বাহির ঘরে
ক্ষণে ক্ষণে ফেঁপে ওঠে ক্রন্দন স্বরে ,
সুখ যত ছিল তার
করেছে যে ছারখার
ভ্রান্তির তরে ...
কেন আজ বারেবারে কাঁদিয়া মরে ?
অষ্ট প্রহর ভ্রমণে যা ছিল পুঁজি
হারায়ে ফেলেছে তাহা নয়ন বুজি ,
ছিল না নয়নে আলো
লেপে ছিল যম কালো
অসুর খুঁজি ...
অকালে পাবে কি আর সান্ত্বনা-রুজি ?
ভাঙা হাল উপহার পেয়েছে বলে
দিলো দোষ বিধাতাকে কৌশল ছলে ,
নিজেকে রাখিয়া উচ্চে
বিলীন করেছে স্বচ্ছে
ভাসি অতলে...
দোষ দিলো বিধাতাকে মন্দা মহলে ।
বেলা গেলে হয় হুঁশ ভাসায় আঁখি
বিধাতাকে শুচিহীনে অস্থির ডাকি ,
পাবে কি মুক্তি তখন ?
ফুরেছে যেথা লগণ
দিয়েছে ফাঁকি ...
চাপড়ায় মাথা শুধু পাষাণে রাখি ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।