সঞ্জিতা
- কেয়ন ইমরান
সঞ্জিতা!
এই পৃথিবীর নৈসর্গিক সৌন্দর্যের মিতা।
তব ঈক্ষণে মন লোচন তৃপ্তি পায়।
পুলকিত হয় এ অতৃপ্ত হৃদয়।
সঞ্জিতা!
নব দীপ্ত তুমি অপরাজিতা।
হৃদয় হারিয়ে খুঁজি তব মাঝে।
গোধূলির রক্তিম সূর্য দেখি সাঁঝে।
সঞ্জিতা!
তব বাচনভঙ্গি প্রেমময়তা।
হাসিমাখা বদন মিষ্টি অতি।
হৃদয়ে বাড়ায় ঝড়ের গতি।
সঞ্জিতা!
স্বর্গ-মর্তে চাই তব সখ্যতা।
তব হরিণী আঁখি দেখি অপলকে।
বুকের বাঁ পাশে আছো জেঁকে।
সঞ্জিতা!
ধন্যি মেয়ে, ওগো স্বর্ণলতা।
তব এলোকেশী হৃদয়ে ঢেউ ভোলে।
ভ্রমরের ন্যায় গন্ধ নিব ভুলে।
সঞ্জিতা!
মম ভালোবাসার নব পূর্ণতা।
এ হৃদয় ভরে যায় সুখে।
ভালোবাসা দেখি যবে তব মুখে।
২২-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।