তবু শিষ্টাচারে যাচি
- বেঞ্জিন বেঞ্জয়েট
অতল দরিয়ায় ভেসে চলেছি
ফিরে চায়নি তো কেউ ,
ডাকি যতবার মুক্তি চেয়েছি
ততবার ডুবায়েছে ঢেউ ।
যতবার আমি আপন ভাবি
গিয়েছি দু'হাত মেলে ,
পূর্ণতা পায়নি মনের দাবী
অতলে দিয়েছে ঠেলে ।
আপন ভাবিয়া চাপিয়া ধরেছি
শক্ত করি হাতের মুঠি ,
যতবার আমি কাছে গিয়েছি
চাপিয়া ধরেছে টুঁটি ।
মুক্তির আশা কেউ তো দেয়নি
মস্তকে বসেছে চাপি ,
ভালবেসে কেউ কাছে নেয়নি
সর্বদায় উঠেছি হাঁপি ।
বুঝাতে চেয়েছি যতবার আমি
যতভাবে যত দশা ,
দেখিনি কাহারেও মঙ্গলকামী ;
কীর্ণতায় মনটা কষা ।
পদাঘাতে সবার হয়েছি পিষ্ট
মরে মরে থাকি বাঁচি ,
দেখি নাই আমি কাহারও শিষ্ট
তবু শিষ্টাচারে যাচি ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।