দুটি কবিতা
- বেঞ্জিন বেঞ্জয়েট

(১)
দাদুর যুগের ডাক্তার বাবু
নামটি কৃষ্ণ দাস ... ,
দূর করে সে জড়তা কাবু
জীর্ণতা মন্দা হতাশ ।


রোগ ব্যারাম আর রুগ্নতায়
রোগীর ভগ্ন দশায়...,
টেনে নেয় কাছে মগ্নতায়
কোলের কাছে বসায় ।

প্রফুল্ল চাহনি মিষ্টি কথায়
আশার বাণী শুনায়...,
জীবন যেথা অসুখ সেথায়
বাঁচার জাল বুনায় ।

বৈদ্যের সাথে পথ্য'সোরে
রোগ যায় অর্ধেক হেরে...,
বাকী'টা যায় ঔষধ জোরে
রোগী যায় পুরোই সেরে ।

মরণব্যাধির নমুনা হেরিলে
নিয়ে যায় বৃক্ষতলে...,
মরা পত্র ঝরিয়া পড়িলে
বুক ভাসায় নয়নজলে ।

রোগীর ভাষা... ওহে ডাক্তার
ফয়দা নাই যে কাঁদি...,
সময় হলে খাটে'না আবদার
রক্ষা হয় না বাঁধি ।

আপনার বুঝ আপনাকে দিয়ে
ডাক্তার যায় যে ফিরে...,
রোগী ফিরে যায় বুঝ'টা নিয়ে
আপনার ঘরে ধীরে ।

(২)
আজকের ডাক্তার মশাই
ধান্দা শুধু রোজগার...,
কর্মক্ষেত্রে সাজে সে কসাই
টাকার ভীষণ দরকার ।

যেমন তেমন চিকিৎসা তার
চোখ তার টাকার দিকে...,
ছোট রোগেতে মনটা বেজার
কলিজা হয় তার ফীকে ।

মরণব্যাধি পাইলে সে দেখা
দূর দূর করে তাড়ায়...,
মরে গেলে সে পাবেনা টাকা
তাই সে আগেই হারায় ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026