ছেড়েছি আশা সুখ-পাখী'টার
- বেঞ্জিন বেঞ্জয়েট
মিলাতে পারিনা জীবন-ছন্দ
কেটে যায় বারে বারে ... ;
জীবন প্রভাতে লেগেছে দ্বন্দ্ব
কেমনে শুধরাই তারে ।
জীবন স্মৃতির অনেক কাহিনী
জটলা ধরেছে বুকে ...;
বারেবার ছুঁয়েছে কষ্ট-বাহিনী
মরেছি শুধুই ধুঁকে ।
হাজার কষ্ট অগোচরে থাকে
তিলে তিলে খোঁচা দেয়...;
ক্রন্দন-অশ্রু লুকে লুকে রাখে
হাহাকারে টেনে নেয় ।
জন্ম থেকে জ্বলেই চলেছি
সুখের হয়নি দেখা ...;
সুখের কথা মুখে শুধু বলেছি
ললাটে ছিল না লেখা ।
গ্রহ-গ্রহান্তর সব খুঁজে খুঁজে
শুধুই হয়েছি হয়রান ...;
সুখ রহিছে মরীচিকায় বুজে
শান্তি পায়নি পরাণ ।
আশা ছাড়িছি সুখ পাখীটার
দুঃখকে সাথী করে ...;
চাইনা সুখ জীবন বাকীটার
যেতে চাই এভাবেই মরে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।