তুমি আসবে বলে আর আসো নাই
- বেঞ্জিন বেঞ্জয়েট

তুমি আসবে বলে আর আসো নাই ...
কথা ছিল বসন্তের কোন এক লগণে ,
কোকিলের গান মিশে নিয়ে পবনে ;
রঙিন করে দিবে এসে আমার হৃদ ,
দিগন্তে ছড়ে যাবে মিলন সঙ্গীত ;
সে আশায় গুঁড়েবালি ...
আজ তার সব খালি...
দিশে'টা হারাই ...
তুমি আসবে বলে আর আসো নাই ।


শতাব্দীর প্রেম তোমার আমার মাঝে ,
থমকে দিলে তুমি কোন এক সাঁঝে ;
ঝুলে দিলে সম্মুখে জরুরী বিজ্ঞাপন,
ফিরে এসে ফের হবে মধু-আলাপন ;
ধরিলে তুমি অযুত বায়না ...
হাতে ছিল ছলের আয়না...
কে বুঝিবে ভাই ... ?
তুমি আসবে বলে আর আসো নাই ।

ওই যে গেলে তুমি ফিরে না আর এলে ,
বয়সের ভারে আমার কোমর যায় হেলে ;
প্রহর গুনি তোমার আশায় পথ-ধারি ,
কত মানুষ হেঁটে যায় যে সারি সারি ;
এমন করেই যুগান্তর কাটে ,
তোমার আশায় বুক ফাটে ;
মিলছে শুধু ছাই ...
তুমি আসবে বলে আর আসো নাই ।

আজি এই লগণে মৃত্যুর প্রহর গুনি ,
কানে বাজে ভালবাসার ক্রন্দন ধ্বনি ;
মিলন নামে আশা-বস্তু মৃত্তিকার তলে ,
স্বর্গলোকে দীর্ঘশ্বাস ছাড়ে নয়ন জলে ;
সব কিছুর হয়ে গেল কবর ...
রাখিনা আর আপনারই খবর ...
বুকে বাজছে দাফনের শানাই ...
তুমি আসবে বলে আর আসো নাই ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026