জেগে থাকা প্রশ্নবোধক
- বেঞ্জিন বেঞ্জয়েট

প্রকৃতি করে যায় আমার সনে ভাঙন-খেলা
পারি না রুধিতে তারে ,
ভাঙন আসিলে করে যে সবাই অবহেলা
পায়ে পায়ে লাথি মারে ।


সময় যবে ডানে পাশ কেটে এসে যায় বাম
থাকে সবাই বামে বামে ,
লেপে যায় কুহেলিকার আঁচড় সে বিধিরাম
অবনীর হতভাগা-নামে ।

মরে সে বাঁচে দীর্ঘশ্বাসে হাহাকার নিয়ে বুকে
অগোছালো জীবন নিয়ে ,
হৃদয়ের ক্রন্দনে সফেন ওঠে বিবর্ণ সে মুখে
রোনাজারির হাঁপ দিয়ে ।

মিশে যায় মরীচিকায় জীবনের হাইফেন
জেগে থাকে প্রশ্নবোধক ,
নেমে আসে সদায় সাইক্লোন মহাসেন
থাকেনা ক্ষমতা রোধক ।

চলে যায় তবু বিধুরের জীবন সফেন ঠেলে
বুকে নিয়ে মহাশূন্যস্থান ,
করে যায় ফরিয়াদ আঁখিজলে দু'হাত মেলে
পায় না কোনই প্রতিদান ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026