হাওয়ায় স্বাধীনতা
- বেঞ্জিন বেঞ্জয়েট

আমার স্বাধীনতা হাওয়ায় ওড়ে
ভেসে যায় হৃদয়ে কেটে দাগ ,
চেয়ে যাই যত তারে বেদন-সুরে
ভাঙাতে পারিনা তার অনুরাগ ।


স্বাধীনতা আছে শিয়ালের হয়ে
আছে শকুনের প্রাণে প্রাণে মিশে ,
আমার তরে আছে সে নির্দয়ে
যুগান্তর সে যায় শুধু পায়ে পিষে ।

চলার পথে দেয় সে বেড়া-কাঁটাতার
বুকে সে বুলেটের আঘাত হানে,
বুঝিনা মনে কী মতলব আঁটা তার
পাই যে শুধু অবহেলা প্রতিদানে ।

শ্বাপদের স্বাধীনতায় ঝলসে নয়ন
বুকে প্রজ্বলিত ক্ষোভের আতশ ,
খুলে রাখতে পারি না নীড়-বাতায়ন
অদৃশ্যে ঝুলন্ত আশা দ্বীন-পাতশ ।

শুধু আশাতেই কেটে যায় দিনান্ত
বুকে রয়ে যায় কালের হাহাকার ,
যদিও বুকে বাজে শুধুই অশান্ত
তবু আশা ছাড়ে না কভু তার ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026