মানবিকতা
- কেয়ন ইমরান
আমরা বাঙ্গালী!
তখনই আমাদের পরিচয় ফুটে ওঠে,
যখন কোন উৎসবের হয় আয়োজন।
পোশাক তথা চলনের বিশেষ পরিবর্তন।
দেখানোতে মত্ত্ব সামাজিকতা রক্ষা,
পেতে ব্যস্ত প্রতিযোগিতায় আখ্যা।
অর্থের বিনিময়ে পেতে চায়
ক্ষমতার শীর্ষ চেয়ারের চূড়ায়।
ভাবি না, আমি কি উপযোগী?
আসলে অর্থের মোহে সবই বন্দেগী!
পাপে প্রাপ্তি, উঠি হিমাদ্রির শিখরে।
অতঃপর শুদ্ধ হই গঙ্গার নীরে।
সমাজের বড় মাথা হয়ে উঠি,
দেখানোতে অসহায়ের সকাশে হই লাঠি।
সময়ের প্রয়োজনে কোকিলের বাসা খোঁজা,
অসময়ে বোঝা যায় কত সোজা!
আপনার হিতে যায় নেতা বনে,
তারপর অসহায়তার ঘ্যানঘ্যানানি হয় মনে।
পিছু ফিরে তাকাবার সময় নাই,
ছুঁটি আগামীর দিকে "বন্ধু বিদায়"।
মানবিকতার মৃত্যু ঘটে ক্ষণে ক্ষণে,
দুঃখ লাঘব হয় উদারতার অবসানে।
চির নিদ্রায় মানবিকতা করে শয়ান,
শোনায় মানুষকে মুখাস্ত-মনগড়া বয়ান।
আমরা বাঙ্গালী!
জেগে উঠি ৭১-এর সেই চেতনায়।
সেদিনের মতো, করি স্বাধীনতার রবি উদয়।
মানবিকতাকে বাঁচায়, করে দানবকে বিলয়।
এসো, আবার মোরা এক হই।
বেঁচে থাক মানবিকতা,মন্যুষত্ববোধ।
সমাজ থেকে দানবিকতা হোক রোধ।
২৬-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।