জানতে চেয়ে
- কেয়ন ইমরান
আমি চেয়েছিলাম শুধু জানতে
এই ধরণীর সকল অজানাকে,
চড়ে মানব সংসারের তরীতে
উন্মোচন করতে চেয়েছিলাম মনুষ্যকে।
দিব্য রথে আরোহন করতে চাইনি,
জীবনের প্রতিটি সোপান পেরিয়ে
জয় করতে চেয়েছিলাম অবনি
নিজের মত করে সাজিয়ে।
আসলে, সকল চাওয়াটাই এমনি
করে ধূলিস্যাৎ হয় ভবেতে,
কেউ তো কখনও পারিনি-
শুনেছি, জেনেছি, দেখেছি বাংলাতে।
অদম্য সাহস থাকলে নয়
থাকতে হবে সংখ্যাগরিষ্ঠতাও অঢেল,
তবেই না মিলবে পরিচয়-
নেতা তোমার মাথায় তেল।
তুমি জ্ঞানী, তুমি ভদ্র,
নেই অর্থ, নও ধনী,
আছে অর্থ হও শূদ্র;
তবুও তোমায় সকলে মানি।
কিসের বিবেক! সে শিকেয়,
আজ অর্থের পেছনে স্বার্থ,
জ্ঞানী- পন্ডিত গেছে বিকেয়;
বর্তমানে তোমরা হয়েছ ব্যর্থ।
দুই আঙ্গুলের মাঝে চলে
সকল পন্ডিতের পন্ড্র জ্ঞান,
বাম হাত টেবিলের তলে
দেরাজে দেয় ঈষৎ টান।
করি পিয়ন পদের চাকরি,
বানিয়েছি বহুতল একখান ঘর।
ওদের আছে ভূরি ভূরি
আমার এটা তো সামান্যতর।
বক্তৃতা-বয়ান শুধুই বাহ্ বাহ্
ভরে না'ক পেট তাহাতে,
ধনী বিত্তবান বলেন আহ্
সময় হয়েছে উচ্ছুগে যেতে।
আমি আমার জন্য নয়
চাই ভাবি জাতির তরে,
ওদের জন্য যত ভয়
ক্ষতি না করুক নরে।
খুঁজতে চেয়েছিলাম একটু শান্তি
বিয়াবান এই অবনি হতে,
ধরনীর মানবকে দেখে ক্লান্তি
এসে জড় হল অন্তে।
হায়! বিয়াবানের মত বিয়াবান
মানুষ হতে পারলি নারে,
তৈরি জিনিসেরও নও সমান
নিবে কে তোর পারে।
ভগবানকেও খুজলি না তুই?
ভাবলি আছে সে আসমান!
অন্তর নয়ন খোলরে তুই,
তোর মাঝে আছে ভগবান।
২৭-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।