সুখের সন্ধানে
- কেয়ন ইমরান
গরল পিয়ালা মুখে লয়ে আমি
ছুঁটেছি দুর্গম আশাহীন প্রান্তরে,
না জানি অজানা সুখ এসে
ধরা দিবে কি অন্তরে!
ধূলিকণা ওড়ে পবনে ঢেউ খেলে,
তাজির পিঠে সাওয়াড় হয়ে
খুঁজি দিশাহীন অদূর ভবিষ্যৎ সুখে,
গিরি খাদের যাতনা সয়ে।
মম কায়া সিদ্ধ প্রখর রৌদ্রতাপে
শুকিয়ে কাঠ বুকের ছাতি,
তবুও তৃষ্ণা জলের সুখের পিদিম
পাওয়ার আশায় নেই ভীতি।
মরুর প্রান্তরে ব্যর্থতা চূর্ন করে
এগিয়েছি দিয়ে অশ্রু বিসর্জন,
ভারি তুফান সম্মুখে আমি একাকী
করতে চাই সুখ অর্জন।
জীবন বাজি-ভাবি কৌলিন্যের তরে
অশুভ ছায়া চাই হটাতে,
অসুর বিনাশে বীরের বেশে আমি
বজ্রকণ্ঠে শত্রু থাক তফাতে।
সুখের তরী লয়ে গৃহ পানে
আসিব ফিরে এই প্রত্যয়ে,
দক্ষিণ হস্তে ঝান্ডা ধরে আমি
মায়ের পদে পড়ব লুটিয়ে।
সুখের সন্ধানে লাগামহীন বিচরণ আমার
অত্যাচারির মস্তক ছেদনের আশা,
মুজরিমের নীল নকশা নস্যাৎ করে
গড়তে চাই সুখের বাসা।
অথৈ সমুদ্রে হাল ভাঙ্গা নাও
আমি নাবিক পথের সন্ধানে,
প্রচন্ড ঝঞ্ঝায় ভারসাম্যহীন খুঁজি দিশা
বাংলা ধ্বনি আসে কানে।
অগণিত লাশের শহর পাড়ি দিয়ে
চলেছি রক্ত পিচ্ছিল পথে,
এক চিলতে সুখের সন্ধানে অনড়
ভয়হীন আমি এই রথে।
অবনি পরে বাংলার নাম রবে
কুর্নিশ করি পরম শ্রদ্ধায়,
পরদেশী হায়েনার অস্তি চূর্ণ করে
ছিনিয়ে নেব সবুজের সূর্যোদয়।
৩০-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।