প্রেম
- কেয়ন ইমরান
প্রেম থাকে সবার মাঝে
উদাসীন হয় ছিন্নতায়,
প্রেম ভুখ আদি হতে
কে তা ঠেকায়।
প্রেমময় ধরা গড়েছে খোদা
হিংস্রতায় হয় ক্রান্তি,
সকলের মাঝে প্রেম জাগলে
তখনই মেলে শান্তি।
প্রতিহিংসায় বিগ্রহ হয় তুমুল
প্রেমে পায় প্রাণ,
নিষ্ঠুরতায় হয় শূন্য ধরা
মরুভূমি তার প্রমাণ।
কামের প্রেমে জাতি সৃষ্টি
আনন্দে ভরে আলয়,
ঈশ্বর প্রেমে জান্নাত সৃষ্টি
করবে কে বিলয়।
ওলীর প্রেমে নবী সন্ধান
নবীর প্রেমে খোদা,
খোদার দেখার ভাগ্য হলে
ফকির হলেও শাহজাদা।
শুদ্ধ প্রেমে যুদ্ধ বাঁধে
ফল হয় সুমিষ্ট,
অশুদ্ধ প্রেমে শনি মেলে
সমাজের কাছে নিকৃষ্ট।
প্রকৃতির প্রেমে পুষ্প ফোটে
অপরূপ করে ধরা,
নারীর প্রেমে পুরুষ চঞ্চল
কর্মে শক্তির ধারা।
যৌবনের প্রেম অতিব অটুট
গড়তে সুন্দর জীবন,
যৌবন যদি বিপথে যায়
মাশুল তারা আজীবন।
প্রেমের শক্তি অসাধ্য সাধন
অপ্রতিরোধ্য তার গতি,
বিরহে আনে নিথর দহন
চপলা মনের অব্যাহতি।
০২-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।