গোপালের ফেরা
- কেয়ন ইমরান

নির্জন আঁধারে বসিয়া ভাবিতেছি,
আমি একা নির্বিকার বোকা অরণ্যে।
হঠাৎ কে যেন এলো; মাতিয়াছি
তখন কাব্য রচনায় উচ্ছ্বল তারুণ্যে।

নাম ধরিয়া যবে ডাকিল মোরে,
চিনিতে রহিল না বাকি, " গোপাল,
এসেছিস তবে, ফেলিয়া জলে প্রতিমারে।
কী মাগিয়াছিস? দেশের যে হাল!"

গাঁদা পুষ্প হস্তে ধরিয়া, " লও,
তোমার জন্য সামান্যতম এই উপহার।"
"খুব ভালো, সতেজ পুষ্প, দাও
(নিঃশ্বাস নিয়ে) ওহ, ধন্যবাদ তোমার।"

"কেমন আনন্দ উপভোগ করেছিস বল?"
"মিষ্টি, দই আর খই, বেড়ানোর
আনন্দ কই? খেয়েই পরিশোধ, অচল
হয়ে পড়েছি; তবে স্মৃতিটাই অমর।"


০২-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026