শরৎময়
- কেয়ন ইমরান

হেমন্তের আগমনে শরৎ বিদায়।
স্মৃতিপটে আমি শুধু বেদনার চর,
গুমড়ে কাঁদে মোর অসহায় হৃদয়।
বিধাতা দিলেন, হায় এ কেমন বর!
শরৎ স্মৃতির তরে ঝরছে অঝোর,
অশ্রু সিক্ত নয়নে তবুও কাছে চায়।
তার ভাবনায় আমি হয়েছি বিভোর।
রিক্ত আমি, ফাঁকা মোর মনের আলয়।

প্রভাতী উদয়ে মনে সান্তনার বাণী।
জেগে উঠলাম ভেঙ্গে সকল জড়তা,
পেলাম ফিরে যত হারানো সার্থকতা।
মুছে দিলাম জীবনের অচল গ্লানি।
শরতময় এখন আমার জীবন,
উত্তম সময়ে করেছি আমি সাধন।


০৬-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৬-১০-২০২৫ ০৩:২৩ মিঃ

অসাধারণ লিখেছেন

কেয়ন ইমরান
০৬-১০-২০২৫ ১৪:৩১ মিঃ

ধন্যবাদ প্রিয়


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026