জাগো হে বীর
- কেয়ন ইমরান
জেগে ওঠ, হে দলনেতা!
অর্জিত ফসল হতে দিওনা বৃথা।
উঁচু কর ঐ উদ্ধত শির,
হে একাত্তর-এর দুঃসাহসী বীর।
জেগেছে কতক চুগলখোরী হায়েনা,
দুঃখ, দৈন্যে আর
মাথা চাড়া দিয়ে থেকো না।
ওদের বিরুদ্ধে হও সোচ্চার প্রতিবাদী,
দেশের তরে সেদিনের মত
হে শূর! হও না শুভদী।
তব পানে চেয়ে আছে ভাবি কৌলিন্য,
লঙ্ঘিতে হবে এ মহা পারাবার
তাদের জীবন করতে ধন্য।
সকল অবসাদ ঝেড়ে ফেল আজি
রিক্ততা পূরণে এবার ধর না বাজি।
গোলা ভরা ঐ অর্জিত ফসল
পতঙ্গে খেয়ে করিলো রে বিফল।
ত্বরা করে আয়,
আয় রে হে বীর!
সেচিতে এ অকূল পাথার নীর।
এ পাথারে নেই কষ্টি মুক্তা,
যা ছিল সবই রাক্ষুসে আর
ডাইনীর ভয়ে হয়ে গেছে হুক্তা।
হে বীর! নব উদ্যমে, তব শিষ্ট শাসনে
এ পাথারের বীচি শুদ্ধ নিঃ স্রাবে
পুনঃ উত্থাপন কর,
যাহা ইক্ষণে কুর্ণিশ করে ও রাক্ষুসে নর।
তব কাছে মম এই কামনা-
ফুলে, ফসলে, প্রকৃতির নানা রুপে ভরে যায় সু-বাতাসে মুখরিত হয় এই বাংলা।
০৭-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।