সত্যের শপথ
- মোমেন চৌধুরী
ষড়যন্ত্রের জালে বাঁধে যারা অন্ধ,
মিথ্যার আগুনে পোড়ায় ন্যায়ের দ্বন্দ্ব।
কিন্তু সত্যের আলো থামে না কভু,
অন্ধকার চিরে জ্বলে ন্যায়ের নবসূর্য।
নিরীহকে ফাঁসিয়ে যে হাসে রাতভর,
তারও মুখোশ খুলে পড়বে একদিন ভরদুপুরে।
রক্তে ভিজে থাকা বন্দরের পথ বলে —
আলমগীরের চিৎকার নীরব নয়, গর্জে চলে!
হাতুড়ির আঘাত থেমে যায়,
কিন্তু বিবেকের শব্দ থামে না কোনোদিন।
আমরা বলি, সুষ্ঠু হোক তদন্ত,
অপরাধী যেই হোক, পাক ন্যায়ের শাস্তি যথার্থ।
মিথ্যার রাজ্যে দাঁড়াই আমরা,
সত্যের পতাকা উঁচিয়ে ধরি।
কারণ ন্যায়ের জয় হবেই একদিন —
এ বিশ্বাসেই আমরা অবিচল, অমর।
০৭-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।