ফিরে
- মোমেন চৌধুরী
তুমি চলে গিয়েছিলে দূর কোথাও,
নিঃশব্দে ভরে দিয়েছিলে শূন্যতাও।
আমি আজও বসে আছি সেই পথের ধারে,
হৃদয়ে জমে আছে তোমার নামের ধ্বনিতে।
বাতাসে মাঝে মাঝে তোমার গন্ধ আসে,
চুপিচুপি মনটা আবার ভিজে যায় আশায়।
চাঁদের আলোয় দেখি তোমার মুখখানি,
মনে হয় বলছো— “আমি আছি, ফিরব আবারও ঠিক তাই।”
সময় যতই দূর টানে আমাদের মাঝে,
প্রেমের সুর মুছে যায় না কভু কোনো সাজে।
তুমি শুধু একবার চেয়ে দেখো পেছনে,
আমি আজও দাঁড়িয়ে আছি তোমারই জন্যে।
০৭-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।