অপেক্ষার আলো
- মোমেন চৌধুরী

রাত পেরিয়ে ভোর আসে নরম ছোঁয়ায়,
তবুও মনটা রয়ে যায় অন্ধকারে কোথায়।
তোমার হাসি যেন রোদের মতো ঝলমলে,
স্বপ্নে এসে ছুঁয়ে যায় হৃদয়টাকে দলে দলে।

চিঠির পাতায় লেখা ছিল কয়েকটি কথা,
সময়ের ঢেউ তাতে বয়ে যায় নিঃশব্দ ব্যথা।
বৃষ্টি নামলে মনে হয় তুমি কাছে,
ফোঁটার ভেতর বাজে তোমারই ভাষে।

যদি কোনো দিন ফিরো হঠাৎ করে,
দেখবে আজও জানালায় বাতাস নড়ে।
একটা প্রদীপ জ্বলছে ম্লান আলোয়,
অপেক্ষা তার শেষ নেই, শুধু তোমারই তরে।


০৭-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৮-১০-২০২৫ ০২:৩০ মিঃ

সুন্দর লিখেছেন
মুগ্ধ হলাম