গাজায় শিশুর কান্না
- মোমেন চৌধুরী

রক্তভেজা খেলনার পাশে,
একটু আগে হাসি ছিল,
এখন মুখে ধুলার ছোপে
শুধু নীরব ব্যথা বিলল।

আকাশে যুদ্ধের গর্জন,
পৃথিবী জ্বলে আগুনে,
শিশু বলে ডাকে মা’কে —
কোথায় তুমি, ধুলো-পুড়ে?

স্কুলব্যাগে বই নয় আজ,
বোমার শব্দ বুকে বাজে,
আলোর বদলে আগুন আসে
ঘুমের ভেতর ত্রাস সাজে।

পথের ধারে কাঁদে শিশু,
নেই তো কাঁধে বাবার হাত,
একটা চকলেট চাইত শুধু,
পেল বিস্ফোরিত দিনের রাত।

পৃথিবী চুপ — কেউ বলে না,
শিশুর চোখে ভয় আর জল।
গাজায় আজ মানবতা নেই,
থাকে শুধু মৃত্যু দখল।


০৮-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।