শিশুরাই আগামীর ভরসা
- আবু জাফর মহিউদ্দীন
আকাশের ঐ বৃষ্টির ফোঁটায়
শুকনো মাটিকে করে সবল,
গাছ থেকে অক্সিজেন লয়ে
মানব প্রানটা তাইতো সচল।
একটা ছোট শিশু এসেই
প্রেম-মানবতার আশা ছড়ায়,
মানুষের মত মানুষ হয়ে
সারা বিশ্বে আলো বিলায়।
প্রতিটি জাতির সুপ্ত বিকাশে
সকল শিশুর স্বপ্ন আছে ,
তাদের তারেই পড়ুক সমাজ
হাসি থাকুক সবার কাছে।
শিশুর জীবন, মুক্ত স্বপন
দাও সাজিয়ে ছোট্ট থেকেই,
সঠিক দিক্ষায়,ন্যায় নিষ্ঠায়
করুক সেবা বড় হয়েই।
০৯-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।