রংধনু
- আবু জাফর মহিউদ্দীন
বৃষ্টি থামলে মেঘ সরে যায়
সূর্য উঠে আবার,
মেঘের আড়ালে মিষ্টি মুচকি হেসে
আলো দেয় সবার।
হঠাৎ আকাশে অর্ধবৃত্ত হয়ে
সাত রঙের বাহার,
রংধনু হয়ে অব পুলক নয়নে
প্রেমে পাগল তাহার।
বেগুনি, গাঢ়-নীল, লাল, সবুজ,
তার মাঝে হলুদ,
আসমানী,কমলা রং শোভা পায়
বর্ণিল তোরণে রোদ।
সাত রং দিয়ে তৈরি রংধনু
বৃষ্টির পরেই জ্বলে,
কষ্টের শেষে সুখ আসে ঘরে
রংধনু তাই বলে।
০৯-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।