ফাগুনে লাল-
- মোমেন চৌধুরী
ফাগুনে লাল শিমুল ফুল,
লজ্জায় যেমন রাঙে,
নারীমুখে হাসে আলো,
চুপে চুপে ভেসে টানে।
কথা ফোটে নয়ন জুড়ে,
সুখ জোটে না তবু সয়,
যে ব্যথা জানে নীরবে,
তারই মুখে লজ্জা হয়।
লাল রঙে দোলে বাতাস,
মাটির গন্ধে মন ভরে,
ভালোবাসা যেন শিশিরবিন্দু,
ঝরে পড়ে হৃদয়ের তরে।
১০-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।