অতলের স্মৃতি-
- মোমেন চৌধুরী
গলগণ্ড ফুলে আছে গলায়,
স্বর্ণহার ঝুলে — পরিচয়ের দোলায়।
অপ্রয়োজনীয় নিরস সম্পর্কেরা
আজ মুখ লুকায় ধুলোয় ভরা ছায়ায়।
অতলে নেমে যায় স্মৃতির নদী,
ভাসে ভাঙা কথা, মিথ্যে প্রতিশ্রুতি।
রাস্তার ধারে জমে টেলমাটি,
যেন অব্যক্ত প্রেমের মৃত গাঁথা লিখিতি।
রোদে পোড়া দুপুরে হঠাৎ দেখি—
পাথরের চোখে জমেছে বৃষ্টি।
তবু সেই গলগণ্ড ফুলে ভাসে,
একফোঁটা আলো — ভালোবাসার দৃষ্টি।
৬-১২-২০২০
১০-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।