সংসার
- কেয়ন ইমরান

জীবন বড় কঠিন অধ্যায়!
খুব সহজে বোঝার নয়।
রোদ-বৃষ্টি- ঝড়-বন্যা,
রুপ পরিবর্তনে যে অনন্যা।

জীবন একটা নদীর মত!
বাঁধা-বিপত্তি আছে শত।
আর সংসার হলো তরী,
ঝঞ্ঝায় দাঁড় বাওয়া ভারি।

সংসার মানবের তরে বোঝা!
কখনও সাজতে হয় ওঝা।
বিষকে অমৃত মানতে হয়,
উদয়-বিলয় সংসার ভেলায়।

সংসার এক তপ্ত মরুভূমি!
সেথায় জামাল খুব দামী।
পানি সঞ্চয় তার অবদান,
শিক্ষা দেয় সংসারীর সমান।

সংসার রুপ রণতরীর মাঝি
সে চালনা করে। বুঝি
সে কত বড় ক্যাপ্টেন!
যেন মস্ত এক লাইটেন!

সংসারে যে বড় কর্তা
অবশেষে খায় আলু ভর্তা।
তবুও নেই কোন অভিমান-
তার তরীই শুধু উজান।

দুই মুঠো কোন বেলা,
কখনও কর্তার পেটে জ্বালা-
এ নিয়েই হয় সংসার।
কখনও আব, কখনও নার।

চাতকের মত উপার্জনের সন্ধানে
ছোঁটে- কর্তা এখানে-ওখানে।
একটু মিলে যদি দানা
জোটবে সংসারের সদস্যদের খানা।

সংসার সমুদ্র খুব গভীর!
সেথায় আছে ভিড় জলজ প্রাণীর।
কত সংগ্রাম, কত লড়াই-
কত প্রাণীর দেখি বড়াই।

সংসারের চাকা ভারি শক্ত!
সেটা জানে শুধু ভক্ত।
যদিও কর্তা থাকে চিন্তায়
কাবু নয় কোন বাঁধায়।


১১-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026