অবক্ষয়ে মানবী
- বেঞ্জিন বেঞ্জয়েট

যদি চোখের ছোঁয়ায় প্রেমের আগমন
প্রয়োজন নেই মনকে রাখার ,
যদি মনকে করো তুমি যতন লালন
মনুষ্যত্ব'টা আছে যে দেখার ।


যদি মনুষ্যত্ব'টা হারাও পথের ধারে
দিও না মানুষের পরিচয় ,
যদি দিয়ে থাকো পরিচয় যারে তারে
তবে করো কেন এত অভিনয় ?

লালন করেছ শিয়ালের আত্মা রোজ
বেঁচে থাকো মানুষ পরিচয়ে ,
নিত্যই করো অসহায়ের রক্ত ভোজ
মানবী তোমার অবক্ষয়ে ।

তবু দেখেছি অভিনয় মালাইকাতের
যেন স্বর্গ থেকে এসেছ নামি ,
কেড়ে নিয়েছ দুখীর অন্ন সে পাতের
পরিচয় দিয়েছ নিজেকে দামী ।

শুধু জীবনের দায়ে হও এতো স্বার্থপর
বেঁচে থাকো শ্বাপদ বেশে ,
অন্তিমের পরে কে রাখে তোমার খবর
দেহখানি ভূমাতে গেলে মিশে ?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026