ফেবু নিয়ে যত কথা
- বেঞ্জিন বেঞ্জয়েট
ফাটা চিন্তা ফাটা চেতনা ফাটা ফাটা লাগে সব ধারা ,
পথের দিশারী কেউ নেই যেন আজ সবাই সর্বহারা ।
একেক জনের একেক ভাবনা লাগে যেন সব গৌণ ,
দিশারীরা সব নিখোঁজ পথে অজানাতে থাকে মৌন ।
এক দল আছে নব্য কবি খোঁজে নামী'জনের মাথা ,
গোপন প্রকাশ্যে ছবি তুলে এনে ভরায় ফেবুর'পাতা ।
তার উদ্দেশ্য-বিধেয় জানিনা কিছু এ'টুকু শুধু জানি,
আপনারে সে দামী বানাতে অবকৌশল আনে টানি ।
আরেক দল দেখি থাকে শুধু তারা নারীজন সন্ধানে ,
আপনার শক্তি ক্ষমতা দেখায়ে আপনার দিক টানে ।
আরেক দল আছে পেট বাঁচাতে হাজারো বিজ্ঞাপনে ,
নিযুত কৌশল অবলম্বন করি নিজে রয় সংগোপনে ।
আরেক দল আছে পা চাটার দল গোলামীতে ডাকে ,
পেটের ক্ষুধা মিটে দেয় তাই দলকানা হয়েই থাকে ।
আরেকদল আছে পোজ মারে শুধু হাজারো রঙঠাটে,
নায়ক নায়িকা সাজবার চায় তাই সে পোজে ফাটে ।
আরেকদল আছে সত্যি ভাল, দিয়ে যায় ভাল ভাল ,
চেষ্টা চালায় ভাল কিছু দিয়ে মুছে দিতে চায় কালো ।
সবশেষে কিছু দেখতে পাই ভালো মানুষের ব্রতে ,
শিখতে চায় জানতে চায় তারা এ ফেবুর বদৌলতে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।