পূর্ণিমা
- মোমেন চৌধুরী
উষ্ণতার বৈচিত্র্য টের পাইনি, তবে স্বচ্ছতার আগুনে পুড়ে ছাই হই রোজ!
বলতে পারো তোমার মাঝে কি আছে?
ফাল্গুনের মোহনায় কবিতা না সাজায়েও, তোমাকে ভেবে সহস্ররূপে আঁকিবুঁকি টানি!
কীভাবে টানতে পারো এতো কাছে?
বিস্তৃত আকাশের বুকেও এতো বিশালতা নেই,যতটা আছে তোমার ওই আঁখে,
নেশার এতো তীব্রতা কেন রাখো সেথায়?
রংধনুর সাত রঙেও এতো চোখ ঝলসে উঠে না, যতটা তোমার হাসিতে ঝলসায়!
আমাকে একটু জায়গা দিবে তোমার দুনিয়ায়?
২৫-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।