তোমার হাসির
- মোমেন চৌধুরী
ভুলে যাই বলেই তোমায় মনে পড়ে,
মনটা চুপিচুপি তোমার খোঁজে ধ’রে।
চাঁদের আলোয় লিখি তোমার নাম,
তারারাও হাসে — আহা! কতো দাম!
চায়ের কাপে ধোঁয়ায় দেখি মুখ,
তোমায় ছাড়া দিনটা লাগে শুক।
হাওয়ায় ভেসে আসে তোমার গন্ধ,
হৃদয় বলে — “তুমি আছো অন্তরন্ধ।”
প্রজাপতির মতো মনটা উড়ে যায়,
তোমার হাসির দেশে ঘুরে বেড়ায়।
ভালোবাসা যদি ওষুধ হয় কোনোদিন,
তুমি হলে আমার মিষ্টি ভিটামিন
২৭-১০-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।