আজন্ম পাপ
- কেয়ন ইমরান
সুখ-শান্তি-ভালোবাসা নেই
আমার এই নষ্ট কপালে,
কি হবে অযথা ভেবেই
বিধাতার নিথর বাম চালে।
যতই আমি সাধনা করি
ভেঙ্গে যায় সব আশা,
বিধাতা তোমায় কেমনে বরি
আজ শূণ্য আমার বাসা।
ধিক যত সব তকদীর
শত কষ্ট দিয়ে সাজানো,
আমি ভাঙ্গা নদীর তীর
অতি কষ্ট আমায় বাঁধানো।
কেমনে করি তব আরাধনা
জগৎ ধাতা ওগো বিশ্বমালিক,
আমি নাবালক সব অজানা
বিশ্ব কি সব অলীক!
শুনেছি দুখের পর সুখ
আসলে কি তা মিথ্যা,
মম মাঝে সুখের ভুখ
আজ আশা হয়েছে হত্যা।
পুড়ে লাল মনের ঘর
নেই সেথায় সবুজের সমাহার,
ভাগ্যে নেই বিধাতার বর
সিঁদুরে মেঘ দেখেই অঙ্গার।
আশাহত মন নেই উচ্ছ্বাস
যেদিকে চায় শুধু মরুময়,
বিধাতা মম করেছে বিনাশ
হই কেমনে আমি উদয়।
বিশ্বদরদী আমায় করল এতিম
সানন্দে করব কেমনে কাজ,
বিভীষিকার চোখ হয়ে রক্তিম
ধেয়ে আসছে বিকট বাজ।
আমি কাঙ্খিত ব্যক্তি নই
হয় তো অনাকাঙ্খিতভাবে জন্ম,
বিধাতার রোষে ঝলসিত কৈ
শত কষ্টের মাঝেও কম্প।
আমি কি বিধাতার অভিশাপ
না কি পৃথিবীর শৈবাল?
জন্মই কি আজন্ম পাপ
হাসি আনন্দই কি আকাল?
আজন্ম পাপ স্বরুপ আমি
এই ধরার বুকে অসহায়,
আমি সকলের নিকট অদামী
বিধাতার কাছেও পায় অবহেলায়।
০১-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।