বিশ্বাসঘাতক
- কেয়ন ইমরান
আচমকা এক ঝড়ো বাতাসে
ভাঙ্গিয়া দিল মনের বন,
চির হরিৎ বৃক্ষের ন্যায়
আদুল হইয়া গেলাম এখন।
ভাবি নাই সর্বনাশী অপ্সরা
রুপের মায়ায় ধ্বংস লীলা।
মহাশশ্মান রচনা করিবে কি,
অস্তিমিত করিবে জীবন বেলা!
নির্বোধ, জ্ঞানহীন যেন অবলা
মায়াবিনীর চেহারায় ছিল দীপ্ত।
পাষান পুরীর রাজকন্যা নিষ্ঠুর তনয়া
চিত্তে ছিল ছলনা সুপ্ত।
তব কি চাওয়ার ছিল,
যাহা পূরণে ব্যর্থ আমি?
কেন বল নাই তাহা?
তুমি স্বর্গ হইতেও দামি।
হইতে পারি রিক্ত আমি
কিন্তু তব তরে নই।
অসাধ্যকে করিতে পারি সাধন
যদি তব দেখে লই।
কেন এই হাল তব,
এ কোন ধরনের নেশা?
ধোকাবাজ, বিশ্বাসঘাতক, বেঈমান তুমি
বিশ্বাস ভাঙ্গায় তব পেশা।
অল্প অল্প করিয়া সঞ্চিত
তব প্রতি মোর প্রেম।
কিভাবে দিলে তাহারে বলিদান,
পাইয়াছ কি প্রচুর হেম?
কেন ভাঙ্গিয়া দিলে মন্দির?
যেথায় ছিল মোর স্বপ্ন।
ডুবাইয়া দিলে কেন তরী?
মোর জীবন আজি বিপন্ন।
সুখি কি পারিবে হইতে,
কাঁদাইয়া অবুঝ এই পাখিটারে?
খোদা, ভগবান হে ঈশ্বর
কেন বাম আমার তরে?
ঘাতক লইয়া যায় জান,
করিয়া যায় জীবনের অবসান।
বিশ্বাসঘাতক সে অতিব বেঈমান
কালের ইতিহাস করে ম্লান।
০২-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।