শেষ তীরে
- কেয়ন ইমরান
দহনে দহনে মন দগ্ধিত,
ভাবতে ভাবতে মন উদাস,
দিতে দিতে আমি রিক্ত;
হায় এ কেমন সর্বনাশ!
পরীক্ষা! আর কত দেব?
সেই সকাল হতে সন্ধ্যা-
এ কেমন লীলা তব?
করেছ নয়ন দুটি আন্ধা।
গুনতে গুনতে কাটায় প্রহর,
ক্লান্তিতে ক্লান্তিতে জীবন অচল,
ক্রমে ক্রমে ঘনায়েছে ঘোর;
তলিয়ে গেছি আমি অতল।
বিবেকের তলানিতে তলিয়েছি আজ
মন্যুষত্ব বিকিয়ে দিতে পারিনি।
একাকীত্বের বসন পরিহিত সাজ
নিঃসঙ্গতায় ভরা মোর অবনি।
চির চেনা সেই উত্তর,
না বলা সিলেবাসে নেই।
পায় তাই অবহেলা-অনাদর,
পেছানোর পাত্র আমি নই।
যদি হই প্রতিজ্ঞাবদ্ধ- আমি
এক চুলও নড়ি না।
জানি তোমাকে ওগো স্বামী,
আমি আদি-অন্ত না।
জাগিতে জাগিতে আমি নিদ্রায়
করছি স্বপ্ন রাজ্যে ভ্রমণ।
তরীতে তরীতে সর্বময়-
হয়নি ভাগ্যাকাশে সূর্য উদয়ন।
দিনে দিনে হয়েছি দীন
এই ভব সংসারে।
কালে কালে জীবন ক্ষীণ,
দাঁড়িয়ে আছি শেষ তীরে।
০৩-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।