ব্যবধান
- কেয়ন ইমরান
পৃথিবী এক যন্ত্রণাময় স্থান।
লাঞ্ছনা আর গঞ্জনা,
অপমান-অপবাদ, অযথা অসম্মান।
গরীব অসুন্দরের ভর্ৎসনা!
পরকালে নেই কারো লাজ,
সবাই হবে সমান।
শাস্তিতে পরবে কাঁটাময় তাজ,
ঠাট্টা-বিদ্রুপের অবসান।
লজ্জা আর সম্মানের ভয়ে
পৃথিবী পাপের আলয়।
ইহকালে বিবাদ ব্যবধান লয়ে,
আর যত সংশয়।
উঁচু-নিচু জাতি ভেদ
শুধু পৃথিবীতে মিলে,
মিটে না মানবের খেদ,
খুশি নয় তিলে।
হত না রক্তক্ষয়ী যুদ্ধ
না দিলে ব্যবধান।
কেমনে মানব হবে শুদ্ধ,
পৃথিবী মানবের উদ্যান!
পাপী কখনও কৃতজ্ঞ নয়।
হবে কেমন করে!
আমরা ইনসান, স্বর্গদূত নয়।
আদম(আ:) মম অন্তরে।
স্বর্গ হতে আদম-হাওয়া
পাপ করে এসেছে,
ব্যবধানে হল পৃথিবী পাওয়া
অনুতপ্ত তারা পাছে।
হত্যাকাণ্ড শুরু হয় প্রথমে
সৃষ্টির অসমতার কারণে।
দুই ক্ষুধা দায়ী ইহধামে,
উদর আর যৌনে।
উদরের ক্ষুধা মিটে কর্মে,
যৌনতায় গোল বাঁধে।
ব্যবধান আসে তখন চর্মে,
অপয়া তকদীর কাঁধে।
০৪-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।