শাসক
- কেয়ন ইমরান
ডায়েরীর পাতা ভরা কবিতার ছন্দ,
অগ্নির লেলিহান শিখা পুড়ে ছারখার।
শাসকের সাথে সারা জীবনের দ্বন্দ্ব,
সহ্য করতে হয় অত্যাচার প্রজার।
প্রতিবাদ করা মানে জীবন নাশ,
অশ্রু সিক্ত থাকবে তব পরিবার।
কত দিন থাকব হয়ে বিলাশ,
বদল হয় না শাসকের অত্যাচার।
আজন্ম শাসকের পদ তলে ঠাঁই,
জীবন প্রদীপ নিভে যাবে তোমার।
তবুও আশার প্রদীপ নাহি উদয়,
বন্ধ বুঝি তব ভাগ্যের দ্বার।
ভাবি কৌলিন্য হবে ঠিকই প্রতিবাদী,
এই আশা লয়ে স্বপ্ন বারংবার।
ক্ষুধা যন্ত্রণায় আমরা শুধু কাঁদি,
খোদা কবে হবে সমাজ সংস্কার?
ক্ষমতার দাপটে ভরা পৃথিবীর আলয়,
অসহায় হয়ে আছে তার শিকার।
হীন লোকের সম্মান যাক চুলায়,
শাসকের পরিচয় এখানে নিরব চেতনার।
মুখে বড় বড় কথার ঘোষণা,
ভাবি লাঘব হল দুঃখ আমার।
ফায়দা লুটার তরে সবই ছলনা,
অবশেষে প্রহর গুনি মাশুল দেবার।
ভেবে ছিলাম স্বাধীনতা মুক্তি সনদ,
ক্ষমতা মুক্ত বিহঙ্গের ন্যায় উড়বার।
আসলে কি- আমরা মস্ত বলদ।
স্বাধীনতা মানে উৎস শাসকের ক্ষমতার।
আমরা আরাম প্রিয় জাতি বাঙালী,
কোন প্রেয়োজন নেই আমাদের সাধনার।
ভাবি এটা তো সামান্য বলী,
ফ্যাসাদে জড়ানো কি এমন দরকার!
তিলে তিলে অপরাধের মাত্রা বাড়ে,
সৃষ্টি হয় তখন জীবনে সাকার।
অজুহাতে নানা উছিলায় জীবন কাড়ে,
কত বলী যায় নিরাপরাধ আত্মার।
দেওয়ালে পিঠ ঠেকে যায় যখন
জন্ম হয় তখন প্রতিবাদী ভাষার।
প্রস্তুত, করতে মৃত্যু স্বাদ গ্রহণ।
সময় নেই আর পিছু হটবার।
আমরা সব শেষে জাগ্রত বাঙালী,
শেষ হওয়া পথে শুরু আবার।
হায়েনার শেষ আমাদের হয় শ্রদ্ধাঞ্জলি।
দমি না, জানে বিশ্ব দরবার।
গহীন বনে আমরা গড়ি লোকালয়,
যুদ্ধ ঘোষণা করি মাকে রক্ষার।
ভাষার তরে দেয় জীবন বিলয়,
শুধু অপেক্ষায় থাকি সফল নেতার।
শাসকের দাঁত ভাঙ্গা জবাব দিতে
সৃষ্টি হয়েছে ৫২,৬৯, ৭১।
আমরা জাতি সকলের ভাবি মিতে,
সুযোগে তারা আচরণ করে বর্বর।
অপরাধ জমা হবে নকশী শিকায়,
বন্ধ হয়ে যাবে শাসকের দ্বার।
যেদিন আশার রবি হবে উদয়,
শাসকের বুকে জ্বলবে হাবিয়ার নার।
০৫-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।