যমের তরী
- কেয়ন ইমরান

এই পৃথিবী বিষাদময়!
তাই আমি অসহায়।
নিদ্রা আসে না,
অনিদ্রা আর যাতনা।
পুড়ি বিরহ অনলে,
দুঃখ মোর অঞ্চলে।
গোধূলী ঘনিয়েছে আজ,
মাথায় পড়েছে বাজ।
হেরি যেথায় আমি,
শুধু নিঃস্ব ভূমি।
রক্তিম অক্ষির যমদূত,
করবরের কোলে অদ্ভূত।
জীবনে পায়নি শান্তি,
তবুও আজ ক্রান্তি।
নদীতে প্রবল ঢেউ,
বাঁচাবার নেই কেউ।
আমি অতিব রিক্ত,
দু'চোখ জলে সিক্ত।
অতিব তৃষ্ণা মনে,
প্রেমের ক্ষুধা উজানে।
তরী অথৈ সমুদ্রে,
ঠেকেছি পচা ভাদ্রে।
জীবন পিদিম জোনাকি,
জ্বলছে মিট্ মিট্ উল্কি।
সায়হ্ন ঘনিয়ে এসেছে,
কেউ নেই পিছে।
কণ্টকময় পান্থ হেরি,
চৌদিকে রেখেছে ঘেরি।
আমার জীবন তরী,
কচুরিপানায় রেখেছে ঘেরি।
বিরহ তরী পূর্ণতায়,
আশার তরী কোথায়?
যমদূত তরী এসেছে,
তরিয়ে নেবে ভেসে।
শেষই যমের তরী,
উপায়হীন তাই বরি।
যমের তরী প্রশস্ত,
হুকুম হলেই ব্যস্ত।


০৬-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026