নীলান্তি-
- মোমেন চৌধুরী

দূরান্তে যে মেঘের কোলে
তোমার চোখের নীল ঢেউ—
ডেকে যায় ছায়ার ভিতর,
আমার নিঃশ্বাসের পথ ধরে।

হাওয়া যখন কাঁদতে শেখে
অকারণে ঝরে বৃষ্টি—
তখনই মনে হয় তুমি
খুব কাছেই আছো নিশ্চই।

শুধু আকাশ যত দূরে টানে
ততই তোমার ছায়া ঘনিয়ে আসে—
বুকে একটি ডাক নামে
তোমায় ছুঁতে—
অভিমানের আড়াল ভেঙে।

নীলান্তি—
যদি কোনোদিন
এই মেঘ সরিয়ে তুমি ফিরে আসো—
দেখবে, আমার হৃদয়
আজও তোমার অপেক্ষাতেই
ঝড় বুকে নিয়ে
দাঁড়িয়ে আছে…


০৭-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।