চাঁদের দিকে হাত বাড়াই
- মোমেন চৌধুরী

নিঃশব্দ রাতের আকাশজুড়ে
চাঁদটি আজ বড়ো একা—
কেমন যেন তোমার মুখের মতো
ফিকে আলোয় ঢাকা।

হাওয়া থমকে দাঁড়ায়
তোমার নাম উচ্চারণে,
তারারা চোখ তুলে তাকায়
আমার আকুল প্রার্থনায়:

তুমি কি শুনতে পাও?
এই দূর শহরের নরম কান্না—
এখানে প্রতিটি দুঃখে
তোমার ফোন না আসার মান অভিমান জমা।

আমি হাত বাড়াই
ঈশ্বর আর দিগন্তের দিকে—
যদি তোমার আঙুলের ডগা
কেবল একটুখানি
আমার হাতে লেগে যায়…

তবে সব অনন্ত রাত
হয়তো সেদিন
তারার হাসিতে ভরে উঠবে—
যখন তুমি, শুধু তুমি
আমার কোলঘেঁষে বলতে—
“আর দূরে থাকা নয়।”


০৭-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।