মা
- কেয়ন ইমরান
সারা বিশ্বে একটি শব্দে
চিনি সবাই মোরা।
"মা" সে আমার জননী,
মস্ত এক বর্ণচোরা।
মিথ্যা বলাতে নাম্বার ওয়ান
সন্তানকে রাখতে ভালো,
দুঃখ-যাতনা করে ভোগ
সন্তানকে দেখায় আলো।
ছেঁড়া কাপড়ে মাসটা চালায়,
ভালো চালায় সংসার।
প্রায় সময় থাকে অর্ধাহারে,
সাধ্যি নেই বুঝবার।
দেহের প্রতি নেই যত্ন
জোগাড় করতে অর্থ,
সন্তান কিসে থাকবে সুখে
না হয়ে ব্যর্থ।
মায়ের আদরে লালিত সন্তান
অনেক দামী সম্পদ,
হোক সে দেখতে কুশ্রী
তবুও মায়ের চাঁদ।
শীতের রাতে গা ভিজিয়ে
মা হয়নি অতিষ্ট,
সন্তান যেন সুস্থ থাকে
তাই করেছে কষ্ট।
মায়ের বুকে বিছানা ছিল
না লাগতে ঠাণ্ডা,
না পারলেও খেতে মোরা
মা দিয়েছে মণ্ডা।
অসুস্থ হয় যদি সন্তান
মা জাগে রাত,
খোদার কাছে করে প্রার্থনা
মাথায় রাখে হাত।
০৮-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।