নারী -৩
- মোমেন চৌধুরী

তুমি ভাবো—
সে আর ভালোবাসে না আগের মতো,
তোমার প্রতি চাহিদা নাকি মুছে গেছে তার মনে।
অথচ জানো,
তার ভালোবাসা আজও ঠিক আগের মতোই আছে,
শুধু তুমি নিতে শেখোনি,
শত অবহেলায়, হাজার অজুহাতে—
তাকে হারিয়ে ফেলেছো ধীরে ধীরে, নীরবে।


০৮-১১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।